কারওয়ান বাজারের কাছে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫১ এএম, ১৭ এপ্রিল,
বুধবার,২০২৪ | আপডেট: ০৯:১৪ পিএম, ২৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের কাছের রেললাইনে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে উল্টো দিক থেকে আসা ট্রেনও আটকে থাকে। সকাল ১০টার দিকে লাইনচ্যুত বগি ছাড়াই ট্রেনটি চলা শুরু করে।
বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়ে যায়। এতে রেল চলাচলে বিঘ্ন ঘটে কিছু সময়। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।
ট্রেন আটকে থাকায় কারওয়ান বাজার রেলক্রসিং এবং মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে উল্টো দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনও আটকে থাকে।
তবে সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে।




