এলিফ্যান্ট রোডের ১০ তলা ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ পিএম, ৯ মার্চ,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:১২ পিএম, ২১ জুলাই,মঙ্গলবার,২০২৬
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের সাত তলায় আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট। শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বেলা সাড়ে ১১টার দিকে নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের সাত তলায় আগুন লাগে। শুরুতেই স্থানীয়রা আগুন নেভাতে কাজ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক বিষয়টি সংবাদমাধ্যমকে জানান। তিনি বলেন, আগুনের ভয়াবহতা অনেক কম। সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে।




