বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪২ পিএম, ৭ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৬:০৬ পিএম, ৯ জুন,মঙ্গলবার,২০২৬
রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানীর একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বনানীর ৪ নম্বর রোডের এফ ব্লকের ১৯ নম্বর বাড়ি সংলগ্ন নির্মাণাধীন ভবনে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের তিনটি ইউনিট সেখানে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।




