আগামীকাল গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৩ পিএম, ৭ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১২:৩২ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
রাজধানীর কিছু এলাকায় পাইপলাইনের জরুরি সংস্কারকাজের জন্য আগামী বুধবার (৮ ফেব্রুয়ারি) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পূর্ব পল্লবী, সেতারা কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের চাপ কম থাকতে পারে আশপাশের এলাকাতেও।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।




