হাতিরঝিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২০ এএম, ২০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:২২ এএম, ৯ জুন,মঙ্গলবার,২০২৬
রাজধানীর হাতিরঝিল এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রহমতউল্লাহ রনি বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে বিএফডিসির গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
এসআই বলেন, ওই ব্যক্তির পরনে ছিল কালো জ্যাকেট ও খয়েরি রঙের ফুল প্যান্ট। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভবঘুরে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




