আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ এএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১৫ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
গ্যাস পাইপলাইনে জরুরি মেরামতের জন্য বিভিন্ন এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তি জানিয়েছে, শনিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদানাইল, পঞ্চবটি, ফতুল্লার পোস্ট অফিস থেকে ওয়াব্দারপু এলাকা পর্যন্ত রাস্তার দুপাশেই সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ অল্প থাকতে পারে।




