রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ পিএম, ২০ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১০:১৪ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।
আজ সোমবার (২০ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৯ জুন) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৩২ হাজার ১৭১ পিস ইয়াবা, ২১ কেজি ৮৭৮.২৫ গ্রাম গাঁজা, ১৫ গ্রাম হেরোইন, ৪০টি ইনজেকশন ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়।
এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।




