রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ১১:২০ পিএম, ১৫ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার ভোর ৬টা থেকে রোববার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৪৫ পিস ইয়াবা বড়ি, ৯৬ গ্রাম হেরোইন ও ৩১ কেজি ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।




