রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৪ এএম, ২৩ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫২ এএম, ৮ জুন,সোমবার,২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় ৫৬৭৯ পিস ইয়াবা, ৫ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ১৯২.৫ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন ও ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (২২ মে) সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা রুজু হয়েছে।




