শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ পিএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:১৫ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
সরবরাহ লাইন পরিবর্তনের জন্য আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
আজ শুক্রবার তিতাস জানায়, মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২ ও ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবাদি ও মিরপুর ডিওএইচএস এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকার গ্যাসের চাপ কম থাকতে পারে।




