রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫১ পিএম, ৯ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১০:০৬ এএম, ১ মার্চ,রবিবার,২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ৫৩৫২ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন, ৮১ কেজি ৭১০ গ্রাম ১৬০ পুরিয়া গাঁজা, ২৪০ ক্যান বিয়ার ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিএমপি’র নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রুজু হয়েছে।




