রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ পিএম, ২০ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০২:৪৫ এএম, ৯ জুন,মঙ্গলবার,২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১০২১ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ৬৮০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা এবং চার লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে।




