রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২ পিএম, ৮ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:১১ এএম, ৪ মার্চ,
বুধবার,২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০ গ্রাম ৫৩ পুরিয়া হেরোইন, ৪৩৭৫ পিস ইয়াবা, ৪২ কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (৭ মার্চ) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।




