রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪১ পিএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৩৬ এএম, ৯ জুন,মঙ্গলবার,২০২৬
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা-হেরোইন এবং বিপুল মাদকদ্রব্যসহ ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযো তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গতকাল সোমবার (১০ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ২৫৯ গ্রাম ১০৮৩ পুরিয়া হেরোইন, ৫৭৪৪ পিস ইয়াবা বড়ি এবং ১ কেজি ৮৬৫ গ্রাম গাঁজা।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৯টি মামলা করা হয়েছে।




