রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১১:৫৪ এএম, ২ মার্চ,সোমবার,২০২৬
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ১৩৭১৭ পিস ইয়াবা, ৩৮ কেজি ১৯০ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন, ৫ বোতল ৭৫০ মিলি দেশি মদ, ৯ ক্যান বিয়ার ও ২০০ গ্রাম আইস উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের রয়েছে।




