বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪২ এএম, ১৬ মার্চ,শনিবার,২০২৪ | আপডেট: ০৭:৩০ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল রবিবার (১৭ মার্চ) সকালে হেলিকপ্টারযোগে তাদের টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, টুঙ্গিপাড়ায় যাওয়ার পর তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এরপর রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে শিশু দিবসের আলোচনাসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
এদিকে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমনকে ঘিরে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে বঙ্গবন্ধু তোরণ নির্মাণ করা হয়েছে। নিরাপত্তাসহ সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে উৎসবমুখর করার লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।




