প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৫ এএম, ১১ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০৮:৫২ পিএম, ২০ জুলাই,সোমবার,২০২৬
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। রবিবার (১০ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইহসানুল করিমের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১০ মার্চ) প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০১৫ সাল থেকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে কাজ করছিলেন ইহসানুল করিম। ২০২২ সালের ১৯ জুন দুই বছরের জন্য নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলেন।




