টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৫ এএম, ৬ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৮:৩২ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
দশম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (০৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। এর আগে সকাল ৮টার দিকে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পঁচাত্তরের ১৫ আগস্ট শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
এরপর দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনায় উপস্থিত হয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।




