বিএনপির সবকিছুতেই হতাশা : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১০ এএম, ১৯ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০২:০১ এএম, ১৪ এপ্রিল,মঙ্গলবার,২০২৬
বিএনপির সবকিছুতেই হতাশা। মির্জা ফখরুল বলেছেন, তিনি পাকিস্তান আমলে ভালো ছিলেন। এ বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে তাতে বাধা দেয়া উচিত না। কিন্তু দলটি কখনোই তা করে না।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, পাকিস্তান সরকার যেহেতু আমাদের অধিকার ও সম্পদ হরণ করেছে, এ দেশে শোষণ ও লুটপাট চালিয়েছে; সে কারণে আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু এখন তার চেয়েও খারাপ অবস্থায় আছি।




