এবার বাড়তে পারে ট্রেনের ভাড়া : রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ৭ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৬:২৭ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ রোববার তিনি জানিয়েছেন, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রেলমন্ত্রী গণমাধ্যমকে বলেন, 'ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং, আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি।'
'বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে', যোগ করেন তিনি।
তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি'।




