টিকিট বিক্রির কার্যক্রম নিয়ে নতুন মোবাইল অ্যাপ ‘রেলসেবা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১১ পিএম, ২১ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:০১ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
‘রেলসেবা’ নামে একটি নতুন মোবাইল অ্যাপের উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রেলসেবা নামে নতুন একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। অ্যাপটিতে ট্রেনের টিকিট, ভাড়া, গন্তব্যসহ নানা ফিচার যুক্ত করা হচ্ছে। অ্যাপটি তৈরি করেছে ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’।
শরিফুল আলম বলেন, আগামী বুধবার (২২ জুন) দুপুরে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন রেল ভবনে মোবাইল অ্যাপসটির উদ্বোধন করবেন। এসময় তিনি আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে রেলওয়ের টিকিট বিক্রির কার্যক্রম নিয়েও কথা বলবেন।




