সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৮ এএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৪:১৮ পিএম, ২ মার্চ,সোমবার,২০২৬
জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ। নিহত নারীর নাম সাহিদা (২৫)। রাজধানীর মহাখালী ডিওএইচএসে আকরাম খানের বাসার পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল রবিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। আকরাম খান নিজেই সাহিদার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, মহাখালী ডিওএইচএসে ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছ থেকে আকরাম খানের গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। আলামত সংগ্রহ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
মরদেহটি আকরাম খানের বাসার কাজের মেয়ে কি না জানতে চাইলে এসআই মো. হাসিব বলেন, ‘আমাদের সঙ্গে আকরাম খানও আছেন। তারা খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।’




