পুত্র সন্তানের মা হলেন পরী-রাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ পিএম, ১০ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩৭ এএম, ১ মার্চ,রবিবার,২০২৬
ছেলের মা–বাবা হলেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ।
আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমনি।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন রাজ-পরীর ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটি জানায়, মা ও নবাগত সন্তান দুজনই এখন সুস্থ আছেন।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।
গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।




