আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশি নারীদের জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১১ পিএম, ২২ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ০৬:২৮ পিএম, ১৭ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৬
গত রোববার (১৯ মে) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একদল নারী প্রতিযোগী অংশ নেন।
বাংলাদেশি নারী দলটি দুর্যোগ মোকাবেলা এবং উদ্ধারকাজের জন্য `প্রহরী' নামে এক বিশেষ ধরনের রোবট তৈরি করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই)। এটি অত্যাধুনিক ইমেজ প্রসেসিং, বাস্তব সময়ে ভিজ্যুয়াল ডেটা বিশ্লেষণ, বেঁচে থাকা ব্যক্তিদের শনাক্তকরণ এবং বিপজ্জনক অবস্থার মূল্যায়ন করতে পারে। এছাড়াও রোবটটি অনায়াসে বৈরী পরিবেশে চলাচল করতে পারে।
জসিমউদ্দিনের ‘নকশী কাঁথার মাঠ’ বই থেকে অনুপ্রেরণা নিয়ে রোবটটি তৈরি করা হয়েছে।
ডব্লিউএসইইসিতে বিশেষত গণিত, শক্তি এবং প্রকৌশল, পদার্থবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে প্রতিযোগিতা হয়।
এ নারী দলটির সাংকেতিক নাম ‘ব্ল্যাক’। এর সদস্যরা হলেন, জান্নাতুল ফেরদৌস ফ্যাবিন, নুসরাত জাহান সিনহা, নুসরাত জাহান নওরিন, সানিয়া ইসলাম সারা ও তাহিয়া রহমান।
‘ব্ল্যাক’ ২০২১ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় জয়ী হয়ে আসছে। তাদের মূল লক্ষ্য কৃষিকাজকে উন্নত প্রযুক্তিনির্ভর করা। তাদের রিসার্চ ল্যাব রামপুরার বনশ্রীতে।




