কক্সবাজার কটেজ জোন থেকে নারীসহ আটক ২৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৮ পিএম, ৩ মার্চ,রবিবার,২০২৪ | আপডেট: ১১:৫২ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, প্রতারণাসহ অসামাজিক কার্যকলাপ চলছে কক্সবাজারের হোটেল-মোটেল জোনের বেশ কয়েকটি কটেজ ও রিসোর্টে। এসব অসামাজিক কার্যকলাপের সঙ্গে কটেজের মালিক ও ম্যানেজাররা জড়িত। দালাল ও কর্মচারীদের নিয়ে সিন্ডিকেট করে তারা বছরের পর বছর এসব অপকর্ম করে আসছে। এমন অভিযোগে শহরের লাইট হাউজ পাড়ার একটি কটেজ থেকে ২৫ নারী-পুরুষকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার। শনিবার (২রা মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম এই অভিযান চালায়। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বেলা ১২টায় প্রেস ব্রিফিংয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘কিছু হোটেল ও কটেজে দিন-দুপুরে চলছে পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, প্রতারণাসহ অসামাজিক কার্যকলাপ।’ এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। যার প্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার লাইট হাউজ পাড়ার কটেজ জোন এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ৯ জন নারী এবং ১৬ জন পুরুষসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- চকরিয়ার উত্তর কাহারিয়া ঘোনা এলাকার নুরুল আলমের পুত্র মো. ইউনুস, কক্সবাজার শহরের কলাতলীর আব্দুল আজিজের পুত্র ইমাম হোসেন, চকরিয়ার ভরামহুরী এলাকার ফেরদৌস আহমদের পুত্র মো. রুবেল, শহরের কলাতলীর আবুল কালামের পুত্র মো. রাব্বি, লক্ষ্মীপুর লামচর এলাকার মো. হারুনের পুত্র মো. বিপ্লব, কিশোরগঞ্জের সরওয়ার জাহানের পুত্র ইয়াহিয়া, চট্টগ্রাম সাতকানিয়ার বাবুল বড়ুয়ার পুত্র বিপুল বড়ুয়া, চট্টগ্রাম সাতকানিয়ার মৃত অরবিন্দ বড়ুয়ার পুত্র জনপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম সাতকানিয়ার মৃত অসীম বড়ুয়ার পুত্র সবুজ বড়ুয়া, মহেশখালীর আব্দুল মোনাফের পুত্র রুবেল, চট্টগ্রাম লোহাগড়ার জাহিদ মোল্লার পুত্র তামিম মোল্লা, নোয়াখালীর বালুচরা এলাকার জাকির হোসেনের পুত্র রিফাত, শহরের নাজিরারটেকের আমান উল্লাহর পুত্র শওকত ওসমান, চট্টগ্রাম আনোয়ারার আবু সৈয়দের পুত্র মো. লোকমান, চকরিয়ার বদরখালীর জামাল উদ্দিনের পুত্র ফোরকান, সিরাজগঞ্জের শরীফ সলঙ্গা এলাকার আব্দুস সামাদের পুত্র মো. নান্নু, গাজীপুর টঙ্গীর মজিবুর হোসেনের মেয়ে নোহা জাহান, ময়মনসিংহ ফরাজিবাড়ি এলাকার মনির হোসেনের স্ত্রী নূরী, ঈদগাঁ পূর্ব নাপিতখালির বেলালের মেয়ে জোবাইদা আক্তার, উখিয়ার জয়নাল উদ্দিনের মেয়ে তানিয়া আক্তার, ঢাকার যাত্রাবাড়ী থানার সম্রাট আহমেদের মেয়ে আফরিন আক্তার, চট্টগ্রাম বাঁশখালীর আব্দুল মজিদের মেয়ে ঝিনুক, ঈদগাঁও বাঁশখালীর আলী হোসেনের মেয়ে শারমিন, গাজীপুর চৌরাস্তা এলাকার আজগর আলীর মেয়ে ফাতেমা ও ঢাকা মুগদা থানা এলাকার রমজানের মেয়ে নিলা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ।




