কাপাসিয়ায় অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ পিএম, ১৫ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:২৬ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
গাজীপুরের কাপাসিয়ায় অভাবের তাড়নায় দুই সন্তানের জনকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার দিবাগত রাতে কোনো এক সময় নিজ ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। উপজেলার বড়হর গ্রামের আলম সরকারের ছেলে অটোরিকশা চালক মোমেন সরকার বলে জানা গেছে। নিহতের দুটি শিশু সন্তান একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন যাবৎ সংসারের অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। অটোরিকশা চালিয়ে সংসারের খরচা মেটাতে না পেরে বিভিন্ন মানুষের কাছ থেকে ধার-দেনা করে সংসার চালাতো। এরই প্রেক্ষিতে মোমেন গত সোমবার দিবাগত রাতে নিজ বাড়ির পশ্চিমের ভিটির ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।




