বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩ এএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫৬ এএম, ২ মার্চ,সোমবার,২০২৬
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বানিয়াচংয়ের উত্তরের হাওড় সিমেরআইল প্রজেক্টের পিটেবাড়ী পুকুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
মৃতরা হলেন উপজেলা সদরের মজলিশপুর মহল্লার বন্দেরবাড়ী এলাকার মৃত খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৫৫) ও একই এলাকার মৃত তারা উল্লার ছেলে নুর উদ্দিন (৫০)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই স্থানে ধান ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে প্রকল্পবাস্তবায়ন অফিসারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নিহদের পরিবারের লোকজনের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।




