কাঁচপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ পিএম, ১১ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:১৬ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত হয়েছে।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণ রেজা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং আমির হামজা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে কাচঁপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা (১৮) ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮)।
কাঁচপুর শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণ রেজা ঢামেক এবং আমির হামজা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।




