বাগেরহাটে ইটবোঝাই ট্রলি উল্টে নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ২৫ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:০০ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
বাগেরহাটে ইটবোঝাই ট্রলি উল্টে নারীসহ দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
আজ বুধবার (২৫ মে) সকালে বাগেরহাট পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) ও কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)।
জানা গেছে, বাগেরহাট শহর থেকে আসা ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেশমী বেগম নামের এক নারী নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সালাম খানকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার।




