সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে ২ সন্তানসহ মা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৪ এএম, ১৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৫১ পিএম, ১ মার্চ,রবিবার,২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার পাতলি ইউনিয়নের সুলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫) ও তার চার বছরের মেয়ে মাহিমা আক্তার এবং এক বছরের ছেলে হোসাইন মিয়া।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানিয়েছেন, ওই পরিবার নেত্রকোনার বাসিন্দা। তারা সুলেমানপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে থাকে কেয়ারটেকার হিসেবে। আজ ভোরে কালবৈশাখী ঝড়ে তাদের টিনের ঘরের ওপর দুটি বড় গাছ ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়।




