কুড়িগ্রাম সদর হাসপাতালে ঔষুধ পাচারকালে এক নারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৬ পিএম, ১৭ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:২৭ পিএম, ২১ জুলাই,মঙ্গলবার,২০২৬
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল পরিমাণ ইনজেকশন পাচারের সময় এক নারীকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে শাহেদা নামে ওই নারী একটি ট্রাভেল ব্যাগে করে পেলটকস-২ এবং পেনটিড মেগাপিল এর তিনশ ৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ব্যাগটি খুলে সেখানে বিপুল সংখ্যক ইনজেকশন দেখতে পান। পরে ঐ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক শাহেদার বাড়ি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে।
সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার বলেন, ঔষুধ পাচারের ঘটনায় জেনারেল হাসপাতাল থেকে এক নারীকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।




