সোনারগাঁওয়ে কৃষকের বাড়িতে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৮ পিএম, ১১ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৪৪ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কৃষকের বাড়ীতে আগুনে বসতঘরসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম’র ছেলে মোঃ তাবারক হোসেন নামের ওই কৃষকের বাড়ীতে আগুন লাগে। আগুনে প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে কৃষক দাবি করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার কৃষক তাবারক হোসেন স্বপরিবারে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রাতে বাড়ি ফেরেনি। লোকবল-শুন্য বাড়িতে রাত ১২ টার পর কিভাবে আগুন লেগেছে কেউ বলতে পারছেনা।
জানা গেছে, রাতে আগুন লাগার পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক তাবারক হোসেন জানান, আমার সব শেষ হয়ে গেছে। আমার দুটি সন্তানসহ আমি আমার পরিবারের লোকজন নিয়ে কোথায় থাকবো? তিনি বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া জানান, আগুনে পুড়ে তাবারক একেবারেই নিঃস্ব হয়ে গেছে, আমি কিছু আর্থিক সহযোগিতা করেছি। এসময় তিনি বিত্তবানদের আহবান করেন ভুক্তভোগী ও তার পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়াতে অনুরোধ করেন।




