সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৭ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫২ পিএম, ৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩৮ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
র্যাব-১১ ব্যাটালিয়ন সদর গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার রসুলবাগ ক্যানেল এলাকায় হতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ রিপন (৩১) মোঃ রিয়াজ (৩০) মোঃ নুর ইসলাম (২৭) মোঃ শরিফ (২২) মোঃ আল আমিন (২১) মোঃ আসিফ (১৮) সোহান শেখ (১৮) আসামীদের হেফাজত হতে সুইচ গিয়ার চাকু ৩ টি, জিআই পাইপ ২টি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, কতিপয় দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য জেলার সিদ্ধিরগঞ্জ থানার রসুলবাগ সাকিনস্থ রসুলবাগ ক্যানেল এলাকায় ক্যানেলের পাড় কাঁচা রাস্তার পশ্চিম পার্শ্বে মোঃ আলীর বাড়ীর উত্তর দিকে ফাঁকা জায়গায় অবস্থান করছে।
এ প্রেক্ষিতে র্যাব-১ অভিযান চালিয়ে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা জেলাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিল। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




