অস্তিত্ব জানান দিতেই লিফলেট বিতরণ বিএনপির : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ পিএম, ১৮ মে,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:৪৪ পিএম, ২৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আছে সেটি জানান দিতেই লিফলেট বিতরণ কর্মসূচি।
শনিবার (১৮ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির উপজেলা নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।
বিএনপিকে অনেকটা উপহাস করে ওবায়দুল কাদের বলেন, গণঅভ্যুত্থান থেকে তারা লিটলেট বিতরণ কর্মসূচিতে নেমে এসেছে। এবার বুঝুন তাদের অবস্থা।




