আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৩ পিএম, ৫ মে,রবিবার,২০২৪ | আপডেট: ১২:৪৯ এএম, ১৭ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৬
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা সোমবার (৬ মে) বিকাল ৪টায় ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
রবিবার (৫ মে) আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।




