কারও ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ এএম, ২০ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০১:০৮ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
আমাদের গণতন্ত্র আমরাই চালাব। কারও ফরমায়েশিতে দেশের গণতন্ত্র চলবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভেতরে গণতন্ত্র নেই। তারাই আবার আওয়ামী লীগকে গণতন্ত্রের ছবক দিতে আসে। তাদের আমলেই গণতন্ত্রের ওপর আঘাত এসেছে বেশি। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়।
আগামীতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারত্বমূলক নির্বাচন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার শুধু রুটিন মাফিক দায়িত্ব পালন করবে। ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনে আসার বিকল্প নেই। পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, এটি ডেড ইস্যু।




