না’গঞ্জের ফতুল্লায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৯ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১০:৪৩ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
নারায়ণগঞ্জে বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার (১৬ জানুয়ারী) বিকালে ফতুল্লার পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে এ বিক্ষোভ মিছিল হয়। এ সময় মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে নাসিকেরপ্রতিরোধ স্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একরামুল কবির মামুন, আব্বাস উদ্দিন বাবুল, ওমর আলী, এস এম মাহমুদুল হক আলমগীর, আল আমীন সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি স্বপন চৌধুরী, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠু, বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন লাভলু, থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, এনায়েতনগর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, আমজাদ শিকদার প্রমুখ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। এ সময় তারা ১০ দফা দাবি মেনে নিয়ে দ্রুত সরকারের পদত্যাগ দাবি করে।




