ক্রসফায়ারে নিহত সাগীরের ২ সন্তানের শিক্ষা উপবৃত্তি খরচ দিলেন সাজু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২২ এএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ২০১৮ একাদশ নির্বাচন চলাকালীন সময়ে ক্রসফায়ারে নিহত মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মরহুম ডাঃ সাগীরের দুই সন্তানের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব আগেই নিয়েছেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজু।
আজ সোমবার (০৯ জানুয়ারি) সেই ধারবাহিকতায় বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজুর পক্ষ থেকে প্রতিমাসের "শিক্ষা উপবৃত্তি খরচ" মরহুম ডাঃ সাগীরের পরিবারের হাতে তুলে দেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে, এম, ইয়াহিয়া সামী।




