বিএনপির গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৭ পিএম, ৮ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০২:২৭ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
১০ দফা যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারাদেশের বিভাগীয় শহরে গণঅবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তবে পূর্বঘোষিত ওই কর্মসূচির সময় পরিবর্তন করেছে বিএনপি। সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় এই গণঅবস্থান শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়।
আজ রবিবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৩০ ডিসেম্বর গণমিছিল পূর্ব সমাবেশ থেকে ১১ জানুয়ারি গণঅবস্থানের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ওইদিন তিনি বলেছিলেন, ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ দফা দাবি আদায়ে গণঅবস্থান করবেন দলের নেতাকর্মীরা।




