জামালপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ এএম, ১৪ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৫২ এএম, ১০ জুন,
বুধবার,২০২৬
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামালপুরে শহরের বনপাড়া বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে জামালপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সহসাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শেখ মোঃ আব্দুস সোবহান, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন কাওসার, মনোয়ার হোসেন কর্নেল, মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
পরে সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।




