ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫৩ এএম, ২ জুন,মঙ্গলবার,২০২৬
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের স্থান নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক শুরু হয়।
বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।




