সাবেক এমপি লালুর সুস্থতা কামনায় বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ পিএম, ৬ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:০৪ পিএম, ৩ জুন,
বুধবার,২০২৬
ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু'র সুস্থ্যতা ও দীঘায়ু কামনা করে বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকালে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে অংশ নেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বিএনপি নেতা এনামুল কাদির এনাম, জেলা যুবদলে আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকি রিগ্যান, শহর যুবদলের যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ সুজন, সৌরভ হাসান শিপল, স্বেচ্ছাসেবক দল শহর শাখার আহ্বায়ক জামিরুল হাসান শাওন, সদস্য সচিব হোসেন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের মাও: আব্দুল্লাহ্।




