ইশরাকের ওপর ছাত্রলীগের হামলা, গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১২ পিএম, ৪ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৩০ পিএম, ২৫ জুলাই,শনিবার,২০২৬
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এক নম্বর সদস্য ও বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির দাবি, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা করেছে।
আজ রবিবার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর ঢাকা গণসমাবেশ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে লিফলেট বিতরণ করছিলেন ইশরাক হোসেন।
এ সময় তার উপর হামলা করে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। বিএনপির দাবি, ছাত্রলীগের হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।




