বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০০ পিএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১১:২৪ এএম, ১৮ এপ্রিল,শনিবার,২০২৬
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
জানা গেছে, আজ শনিবার সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটায় সে বিষয়ে কিছু জানা যায়নি।
বিএনপির দফতরের সংযুক্ত থাকা কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম এ বিষয়ে বলেন, সন্ধ্যার পর পার্টি অফিসের সামনে ফাঁকা জায়গায় রাস্তায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার পর এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের অনুমান, চলন্ত গাড়ি থেকে কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে।




