রাজশাহী বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে নৌ পথে বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪০ এএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:১৯ এএম, ৪ জুন,বৃহস্পতিবার,২০২৬
বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে পথে পথে পুলিশি বাধা এবং যানবাহনের ধর্মঘটের কারণে পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিভিন্ন উপজেলা এবং রাজশাহীর বাঘা উপজেলা থেকে ১০ - ১৪ ঘন্টা নদী পথ অতিক্রম করে রাজশাহীর মাদ্রাসা মাঠ এসে পৌছেন সহস্রাধিক বিএনপির নেতা কর্মী।
গতকাল শুক্রবার (০২ ডিসেম্বর) নেতাকর্মীরা ভোরবেলা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে। আবার কেউ শুক্রবার বিকেলে আবার কেউ রাতে পদ্মা পাড়ের মাদ্রাসা মাঠে এসে পৌছে।
আগত নেতাকর্মীরা জানান, পরিবহন ধর্মঘট ঘোষনা করা এবং পথে পথে পুলিশের হয়রানির কারণে তারা বিকল্প হিসেবে নদীপথ কে বেছে নিয়েছেন।
তারা আরো বলেন, এখনও কয়েক শতাধিক নেতাকর্মী নদী পথে রয়েছেন। নৌকা থেকে নেমেই মিছিল সহকারে সভাস্থলের দিকে যাত্রা করেছেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ নৌপথের যাত্রাকালে তারা রান্না, খাবারের কাজ আবার কখনও গান-বাজনা করে সময় অতিক্রম করে রাজশাহী আসেন।




