ইবি ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৯ এএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:৩৭ এএম, ৪ মার্চ,
বুধবার,২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
আজ সোমবার দিবসটি উপলক্ষে সকাল ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়া এলাকা থেকে র্যালি বের করে সংগঠনটি। র্যালিটি কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরস্থলে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি শেষে র্যালিটি আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দীন, সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ, আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দীন, তরীকুল ইসলাম সৌরভ, রোকনুজ্জামান, আবু সাঈদ রনি, তামিম, স্বাক্ষর, আশহাদুল ইসলাম, মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




