ঢাবিতে হামলার প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ পিএম, ২৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:০৮ এএম, ১৯ এপ্রিল,রবিবার,২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উপর হামলা ও মারধরের প্রতিবাদে ময়মনসিংহ শান্তিপূর্ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এ সময় বিক্ষোভকারীরা এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরীর সানকিপাড়া রেললাইন এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রাকিব হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ, ছাত্রনেতা তানভীর আহমেদ ইমন, শুভ, তুহিন, লিমন, রায়হান প্রমূখ।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার দলের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতেক হবে।




