ছাত্রদল নেতা তুহিনকে তুলে নেওয়ায় রুহুল কবির রিজভী উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৯ এএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:২৬ এএম, ১৯ এপ্রিল,রবিবার,২০২৬
ছাত্রদল নেতা তুহিনকে তুলে নেওয়ায় রুহুল কবির রিজভী উদ্বেগ প্রকাশ করেছেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনকে গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গত রাতে চট্ট মেট্রো চ ১১-৮৩৩৫ হাইয়েজ গাড়িতে করে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে সাদা পোশাকে সরকারি বাহিনীই তাকে তুলে নিয়ে গেছে। তিনি অবিলম্বে শরীফুল ইসলাম তুহিনের সন্ধান দাবি করেন এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।




