খালেদা জিয়া ও মোমেন মুন্নার রোগমুক্তি কামনায় রাজশাহীতে যুবদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ পিএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:০৮ পিএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার রোগ মুক্তি কামনায় রাজশাহী মহানগরীর মালোপাড়া শাহী মসজিদে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৩১ আগস্ট) বাদ জোহর রাজশাহী জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফয়সাল সরকার ডিকো, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, যুগ্ম আহ্বায়ক, লতিফুর রহমান, সাব্বির রহমান মুকুট, রবিউল ইসলাম কুসুম, নাজমুস শাকিব প্লাবন, রনি হোসেন, সাদ্দাম হোসেন, ফারুক রায়হান, রানা শেখ ও সদস্য সোহেল রানা, রাশেদুল ইসলাম, রেন্টু প্রমুখ।




