ফেনীর ফুলগাজীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১১ এএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫৮ পিএম, ২৭ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৬
ফেনীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম কে হত্যার প্রতিবাদে আজ সোমবার (২৯ আগস্ট) সকালে ফুলগাজী উপজেলা বিএনপি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বোলাল আহমেদ, সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারসহ উপজেলার নেতাকর্মী সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




